উলিপুরে ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন

শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
উলিপুরে ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন

ুড়িগ্রামের উলিপুরে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতেই ফ্রি ইন্টারনেট জোনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় শহীদ মিনার চত্বরের বিজয় মঞ্চে ফ্রি ইন্টারনেট জোনের শুভ উদ্বোধন করেন, বিএনপি মনোনীত কুড়িগ্রাম- ৩, উলিপুর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী তাসভীর উল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুরের উদ্যোগে উপজেলায় ফ্রি ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে শহীদ মিনার চত্বরে এই ইন্টারনেট জোনের উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি তাসভির উল ইসলাম এর পৃষ্ঠপোষকতায় এই ইন্টারনেট সেবা চালু করা হয়।

এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।