যশোরে প্রার্থীদের পোস্টার ব্যানার অপসারণের আহবান

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি ( যশোর ) ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
যশোরে প্রার্থীদের পোস্টার ব্যানার অপসারণের আহবান

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ ইত্যাদি অপসারণের জন্যে সংশ্লিষ্ট সকল দল ও ব্যক্তির প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে আহবান জানানো হয়েছে।বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর যশোরে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ বিষয়ে প্রচারণা চালানো হয়।