আরটিভি লিটল স্টার চ্যাম্পিয়ন ঢাকার শিল্পী সেহমান ইসলাম

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
আরটিভি লিটল স্টার চ্যাম্পিয়ন ঢাকার শিল্পী সেহমান ইসলাম

আগামীর কণ্ঠস্বর’ শ্লোগানে বাংলাদেশের প্রতিভাবান বাংলা গানের শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজিত এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস “আরটিভি লিটল স্টার” চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার শিল্পী সেহমান ইসলাম। ১ম রানার-আপ হয়েছেন যৌথভাবে দীপা রায় চৈতি ও সিফাত রিজওয়ান নাফী।

২য় রানার-আপ হয়েছেন তাসবিহা আয়ান তানহা। ৯৫, তেজগাঁও, বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ধারণকৃত গ্র্যান্ড-ফিনালের জমকালো আয়োজনটি ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হয়।