এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব

গুড়ার নন্দীগ্রামে মিফতাহুল উলুম এতিমখানা ও মাদরাসার চারতলা ভবনের প্রথম তলার নির্মাণকাজের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বরা) বাদ যোহর নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের নির্মাণকাজের উদ্বোধন করেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

এ সময় তিনি বলেন, এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এই মাদরাসা ও এতিমখানা থেকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সরদার, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, এতিমখানার সভাপতি আলহাজ্ব শাবান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।