তানোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
তানোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

াজশাহীর তানোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার নাঈমা খান।

অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান, টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ড ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী নুর নাহার বেগম, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। এছাড়াও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করে বিভিন্ন স্থানে মরদেহ ফেলে রাখে। সে সব মরদেহ রায়ের বাজারে কবর দেয়া হয়। হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে তারা নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছিল।

তাদের সহযোগিতা করেছিল আল বদর,আল শামস ও রাজাকার বাহিনী। কিন্তু জাতি আজ তাদেরকে শ্রদ্ধা ভরে স্বরন করছে। এসময় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।