নওগাঁয় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত; আহত ৩

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
নওগাঁয় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত; আহত ৩

ওগাঁয় লিটারবাহী (মুরগি বর্জ্য) এক ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত এক অটোরিকশা সাথে সংঘর্ষে অটোরিকশা চালক মোতালেব হোসেন (৫০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরো তিনযাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে ।

নিহত মোতালেব হোসেন জেলার রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের মৃত বরকত এর ছেলে।

আহতরা হলেন, সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের জেরিন (২০) ও পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের মালেকা বেওয়া (৫০) এবং কুষ্টিয়া জেলার কুমারখালির আজগর হোসেন (৩১)।

স্থানীয়রা জানায়, নওগাঁ সদর উপজেলার মাদারমোল্লার চারমাথা নামক স্থানে ট্রাকে লিটার (মুরগি বর্জ্য) বহন করে পঞ্চগড়ের উদ্যশ্যে যাচ্ছিলেন। পথে নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মোতালেব হোসেনে মারা যান। এছাড়াও অটোরিকশায় থাকা আরো তিনজন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।