শিকারী কুকুরের কামরে নারীর শরীর ক্ষতবিক্ষত, গ্রেফতার ১

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
শিকারী কুকুরের কামরে নারীর শরীর ক্ষতবিক্ষত, গ্রেফতার ১

ৈয়দপুরে জর্দা ফ্যাক্টরীর মালিকের পোষা বিদেশী কুকুরের কামরে এক নারীর শরীর ক্ষতবিক্ষত হয়েছে। গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ফ্যাক্টরীতে অভিযান চালালে মালিক পালিয়ে যায়। পরে ম্যানেজার আইযুব আলী (৫৫) কে গ্রেফতার করে পুলিশ। ১৪ ডিসেম্বর দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী নয়াপাড়া এলাকায়।

কুকুরের কামড়ে আহত নারী ওই পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে মুক্তারিনা বেগম (২৮)। তিনি সৈয়দপুর বিমানবন্দরে একটি এয়ার কোম্পানীর সিকিউরিটি সেকশনে কর্মরত।

জানা যায় প্রতিদিনের মত গত শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় বাড়ির পাশে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে ভ্যানের জন্য অপেক্ষা করছিল মুক্তারিনা। এমন সময় জর্দা ফ্যাক্টরীর ৪ জার্মানের শেপার্ড শিকারী কুকুর তাকে ঘিরে ফেলে। ওইসময় মুক্তারিনা আতংকে চিৎকার করলে কুকুরগুলো তার শরীরের মাংস কামরে খেয়ে ফেলে। এমনকি মাথায় আক্রমন করে বাম পাশে খুলির মাংস তুলে ফেলে।

এতে চরমভাবে ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।ওইসময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা নাজুক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে ওই নারী আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে জর্দা ফ্যাক্টরির মালিক আয়সা সিদ্দিকী নেপালীর সাথে যোগাযোগ করতে গেলে তার দেখা না পাওয়ায় মতামত নেয়া সম্ভব হয়নি।

এলাকার নগেন নামের এক ব্যাক্তি বলেন, কুকুর গুলোকে নিয়মিত মাংস খাওয়ানো হতো। প্রায় দুই দিন তাদের ক্ষুধার্থ রাখা হয়েছিল বলেই কুকুর গুলো ঘরের বাইরে বেরিয়ে পড়ে। ওই সময় সামনে মুক্তারিনাকে পেয়েই কামরিয়ে গুরুত্ব আহত করে। পরে এলাকা বাসী এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আইযুব আলী নামে একজনকে গ্রেফতার করেছে।