সৈয়দপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
সৈয়দপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ীলফামারীর সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহিদ বৃদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি পালনে উপজেলা প্রশাসনে আয়োজনে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে শহরের বিমানবন্দর সড়কে শহিদ স্মৃতিস্তম্ভে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে প্রথম পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক- স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। পরে সেখানে শহিদ বৃদ্ধিজীবী দিবসের এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকিমলা’র সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ও বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী সরকার প্রমুখ।