সৈয়দপুরে ১২ বোতল বিদেশী মদ সহ যুবক আটক

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
সৈয়দপুরে ১২ বোতল বিদেশী মদ সহ যুবক আটক

ৈয়দপুরের আধুনিক প্লাজা সুপার মার্কেটের আলী খেলাঘরে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ দোকানের মালিক আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১৩ ডিসেম্বর শনিবার দিনগত রাত আনুমানিক সারে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।

পুলিশ জানায় শহরের সৈয়দপুর প্লাজার মার্কেটের ২য় তলার ওই দোকান গোপনে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। কিন্তু ওই মাদক বিক্রেতা বিভিন্ন কৌশল অবলম্বন করায় এতদিন তাকে আটক করা সম্ভব হয় নি। কিন্তু শনিবার রাতে গোপন সুত্রের তথ্যের ভিত্তিতে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। সেই সাথে দোকানের মালিক মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। আটক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তারা ওই দোকানটি পর্যবেক্ষণে রাখেন। পরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।