তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

াজশাহীর তানোরে বাড়তি দামে সার বিক্রির প্রমান পাওয়ায় জুই ট্রেডার্স নামের বালাইনাশক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুভাষ কুমার মন্ডল। এছাড়াও গুদামে থাকা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য দামে বিক্রি করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় কৃষকদের মাঝে সারগুলো বিক্রি করে ব্যবসায়ী মাসুদ রানা। সোমবার সকালের দিকে উপজেলার তালন্দ ইউনিয়ন ইউপির মোহরগ্রামে জুই ট্রেডার্সে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন ও অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুভাষ কুমার মন্ডল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি জানান, উপজেলার তালন্দ ইউনিয়ন ইউপির মোহর গ্রামের ভিতরে জুই ট্রেডার্স নামের বালাইনাশক ডিলারের ব্যবসা করে আসছে মাসুদ রানা। সে চলতি আলু মৌসুমে বাড়তি দামে সার বিক্রি করেছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার গুদামে থাকা ২ বস্তা টিএসপি, ৭ বস্তা এমওপি, ১৭ বস্তা ইউরিয়া ও ৯ বস্তা ডিএপি সার স্থানীয় কৃষকদের মাঝে আদালত পরিচালনার সময় ন্যায্য দামে বিক্রি করা হয়।

সার বিক্রির টাকা রাস্ট্রীয় কোষাগারে নাকি ব্যবসায়ীকে দেয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সারগুলো জব্দ করা হয়নি। ন্যায্য দামে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। সেই হিসেবে ব্যবসায়ী বিক্রি করে টাকা তার কাছেই থাকবে। জব্দ করলে রাস্ট্রীয় কোষাগারে নেয়া হত। তিনি বালাইনাশক ব্যবসায়ী সার বিক্রি করতে পারবেন কিনা প্রশ্ন করা হলে সহকারী কমিশনার (ভূমি) জানান, লাইসেন্স থাকলে সরকারী নিয়মে বিক্রি করতে পারবে, আর লাইসেন্স না থাকলে বিক্রি করতে পারবে না। তিনি আরো জানান, উপজেলায় কোন সার ব্যবসায়ী বাড়তি দামে সার বিক্রি করলে তার প্রমান হলে কোন ছাড় দেয়া হবেনা।