মাগুরার শ্রীপুরে একই গ্রাম একই ব্যাচ ও একই স্কুলের তিন শিক্ষার্থীর মেডিকেলে চান্স

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে একই গ্রাম একই ব্যাচ ও একই স্কুলের তিন শিক্ষার্থীর মেডিকেলে চান্স

াগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের তিন শিক্ষার্থী মেডিকেলে ভর্ত্তির যোগ্যতা অর্জন করেছে। তারা তিনজনই শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ ব্যাচের কৃতি শিক্ষার্থী।

এরা হল মোঃ নাফিস ইকবাল নিশান ,পিতা মোঃ মফিজ উদ্দিন বিশ্বাস, মাতা শিক্ষিকা নাজমা খাতুন গ্ৰাম সোনাতুন্দী। সে চট্রগ্রাম মেডিকেলে, মোঃ আরাফাত পিতা মোঃ মাহামুদ হোসেন গ্ৰাম সোনাতুন্দী। সে ঢাকার মুগদা মেডিকেলে এবং মোছাঃ নুসরাত জাহান তনিমা -পিতা মোঃ একে এম হাবিবুর রহমান মিঙ্গ গ্ৰাম সোনাতুন্দী। সে খুলনা মেডিকেলে ভর্ত্তির যোগ্যতা অর্জন করেছে।

এ বিষয়ে তাদের প্রধান শিক্ষক কাজী ইমাম সহ বিদ্যালয় এর সকল শিক্ষকবৃন্দ ও গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।