তানোরে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
তানোরে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন

াজশাহীর তানোরে নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সুচনা করা হয়।

এর পরেই বীর শহীদদের প্রতি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন পক্ষে নির্বাহী অফিসার নাঈম খান, সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাকসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা, মুক্তিযোদা সংসদ, থানা পুলিশ প্রশাসন পক্ষে ওসি শাহিনুজ্জামান সহ পুলিস সদস্যরা জাতীয়বাদী দল বিএনপি পক্ষে সাবেক মেয়র জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা, নেসকো, তানোর পৌরসভার পক্ষে প্রশাসক ইউএনও নাঈম খান, কার্যসহকারী মাহবুর রহমান সহ কর্মকর্তা, কর্মচারীরা, তানোর মডেল প্রেসক্লাব পক্ষে সভাপতি আব্দুস সবুর, সম্পাদক সারোয়ার হোসেন, সহসভাপতি মনিরুজ্জামানসহ সদস্যরা, তানোর প্রেস ক্লাবের পক্ষে সভাপতি সাইদ সাজু, সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ সদস্যরা, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি বকুল হোসেন, সম্পাদক মিজানুর রহমানসহ সদস্যরা। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদ ও মুক্তিযোদ্ধা এবং দেশ জাতীর কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা এখলাসুর রহমান।

সকাল ৯ টার দিকে মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পুলিশ প্রশাসন এবং আনসার সদস্যরা অংশ গ্রহণ করেন।  সকাল সাড়ে ১০ টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিনি স্টেডিয়াম (ডাকবাংলো) মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ইউএনও নাঈম খান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচও) বার্নাবাস হাসদাকের উপস্থাপনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের মর্যাদা শেষ হয়ে গেছে। হয় তো সামনের বিজয় দিবসের আগে মৃত্যু হয়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে বসে থাকলেও এক গ্লাস পানি পাওয়া যায়নি।

মেডিকেলে গেলে ঔষুধ পাওয়া যায় না। শীতের সময় একটা কম্বলও জুটেনা। বয়স হয়ে গেছে নানা রোগে আক্রান্ত। শীত সহ্য হয়না। দেশের জন্য লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছি। আর স্বাধীনতা যোদ্ধাদের তীল পরিমান সম্মান দেয়া হয়নি। এটা আমাদের কাছে অত্যান্ত দু:খ্য জনক। তবে সভাপতির বক্তব্যে ইউএনও সব অভিযোগের সমাধানের আশ্বাস দেন। বিকেল ৩ টার দিকে ডাকবাংলো মাঠে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন বনাম তানোর ও মুন্ডুমালা পৌরসভা। শেষ বিকেলের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা ( চারু,কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত পণ্যের আয়োজনে)। এবং সুবিধা জনক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতিম খানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশনের কথা বলা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানের উপস্থাপন করেন টিএইচও বার্নাবাস হাসদাক এবং প্রতিটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ইউএনও নাঈম খান।

অনুষ্ঠানের আয়োজক উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, ওসি শাহিনুজ্জামান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দু ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।