পোরশায় মহান বিজয় দিবস উদযাপন

ডিএম রাশেদ, পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
পোরশায় মহান বিজয় দিবস উদযাপন

ওগাঁর পোরশায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন দল, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ও নওগাঁ-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের নেতৃত্বে উপজেলার নিতপুরে এবং উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ এর নেতৃত্বে সারাইগাছী বাজারে বিজয় মিছিল বের করা হয়।