মাগুরায় নানান কর্মসুচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
মাগুরায় নানান কর্মসুচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত

াগুরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন মাগুরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬ টা ৪৫ মিনিটে নোমানী ময়দানে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন মাগুরা প্রেসক্লাব,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মাগুরা পৌরসভা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিএনপিরসহ তার অঙ্গ সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ,বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন ও সংস্থা। সকাল ৯ টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা। কুচকাওয়াজে মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সালাম গ্রহন করেন।

সকাল সাড়ে ১১ টায় নোমানী ময়দানে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। দুপুর ১২ টায় জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ টায় মাগুরা সরকারি শিশু পরিবারের মাঠে জেলা পর্যায়ে মহিলা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল সাড়ে ৪ টায় কালেক্টরেট মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় শহরের ভিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা তথ্য অফিস মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন করে।

শিল্পকলা একাডেমী স্বাধীন বাংলার গানের অনুষ্ঠানের আয়োজন করে, সন্ধ্যা ৭ টায় জেলা অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে তাৎপর্য তুলে ধরে আলোচনা, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।