আমার দেশ পত্রিকার তানোর প্রতিনিধি মামুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
আমার দেশ পত্রিকার তানোর প্রতিনিধি মামুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মার দেশ পত্রিকার রাজশাহীর তানোর প্রতিনিধি ও তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ মামুন (৪২) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ছয়টার দিকে নিজ বাস ভবন সে ইন্তেকাল করেন। দুপুর দুই টার দিকে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজের আগে তার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা ও তানোর প্রেসক্লাবেের সভাপতি সাইদ সাজু। জানাজার নামাজের ইমামতি করেন মামুনের ছোট ভাই জুয়েল রানা।

জানাযার নামাজে অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, লুৎফর রহমান, ইমরান হোসাইন, আলিফ হোসেন, দেলোয়ার হোসেন সোহেল, আশরাফুল ইসলাম রঞ্জু, উপজেল প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা সহ এলাকার অসংখ্য মানুষ।

এসএ টিভির ১৪ বছরে পদার্পন
১৯ জানুয়ারি, ২০২৬

তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলসহ গভীর শোক প্রকাশ করেন। জানা গেছে,সাংবাদিক মামুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জন্ডিস ও কিডনি রোগে ভুগছিলেন। বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাংবাদিক মামুন জাতীয় দৈনিক আমারদেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সে তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের মৃত এবাদুল্লাহ মুহরির ছেলে। সে ৬ ভাইয়ের মধ্যে চার নম্বর। তার স্ত্রীসহ একটি কণ্যা সন্তান রয়েছে।

তার মেয়ে রাজশাহীর একটি কলেজে লেখাপড়া করেন। হঠাৎ করে সাংবাদিক মামুনের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলের মানুষ। সাংবাদিক মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সম্পাদক সারোয়ার হোসেন ও সহসভাপতি মনিরুজ্জামান মনি বলেন,সাংবাদিক মামুনের মৃত্যু তানোরের সাংবাদিক সমাজে অপূরনীয় ক্ষতি হয়ে থাকবে। সে একজন সাহসী সাংবাদিক ছিলেন। সে সমাজের উন্নয়নের জন্য অনেক কাজ করে গেছেন।

আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসীব করুক, সেই সাথে তার পরিবারকে যেন মহান আল্লাহ তায়ালা ধৈর্য্য ধরার তৌফিক দেন। শোক প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও সম্পাদক সোহেল। গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা।