উলিপুরে কৃতি শিক্ষার্থীদেরসম্মাননা

কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
উলিপুরে কৃতি শিক্ষার্থীদেরসম্মাননা

ুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান এন.এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ২৩২ জন শিক্ষার্থীকে সম্মাননা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়ছে। (১৭ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় এন.এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে জমকালো আয়োজনে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার ও বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আকতার আমীন এর সভাপতিত্বে এবং তানজিয়া সরদার ওসাবরিনা আমীনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী ঢাকা এর অতিরিক্ত পরিচালক (অব:)আজাহার আলী মন্ডল.একাডেমিক সুপারভাইজার নুর-ই আলম সিদ্দিকীপ্রমূখ।সম্বর্ধনায় এন.এস. আমীন রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০২৫ সালে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ১০৭ শিক্ষাথীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এ ছাড়াও আমীন ফরিদা সোসাইটি কর্তৃক এ প্রতিষ্ঠানের ৩য় শ্রেণীর ৩২ জন, ৪র্থ শ্রেণীর ২৮ জন, ৫ম শ্রেণীর ৩৬ জন এবং ৮ম শ্রেণীর ২৯ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। #