নওগাঁর মান্দায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কারারক্ষী নিহত

নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কারারক্ষী নিহত

ওগাঁর মান্দায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পালশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবয়াবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস চাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।