মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনকালে ৩টি ডাম্পার গাড়ি জব্দ

কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনকালে ৩টি ডাম্পার গাড়ি জব্দ

হেশখালীর ছোট মহেশখালীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ডাম্পার আটক করা হয়েছে।

১৫ই ডিসেম্বর দুপুরে ছোট মহেশখালী ইউনিয়নের বড়বিলে এই অভিযানটি পরিচালনা করেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।অভিযানের সময় তিনি দেখতে পান, অনুমোদন ছাড়াই বালু তোলা এবং ডাম্পারের মাধ্যমে পরিবহন চলছে।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১২–এর ১৫ (১) ধারা অনুযায়ী ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন পরিবেশ, কৃষিজমি এবং সড়ক অবকাঠামোর জন্য হুমকি। জনস্বার্থে এই ধরনের অভিযান চলবে।