মোরেলগঞ্জ পিএফজির জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি (বাগেরহাট)ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
মোরেলগঞ্জ পিএফজির জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা

াগেরহাটের মোরেলগঞ্জে ১৭ই ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় রওশন আরা মহিলা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের সভাকক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির সমন্বয়কারী মোঃ ফারুক হোসেন সামাদ এবং প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার সচেতনতা, জেন্ডার ভূমিকা ও চাহিদা, সমতা ও ন্যায্যতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর অনুশীলনে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাধাণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যাপক জাকির হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির,সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

সভায় বক্তারা শান্তি স্থাপন, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাবে।

সভায় উপস্থিত সদস্যরা মোরেলগঞ্জ উপজেলায় বিভিন্ন ধরনের পিস ইভেন্ট, আন্তঃধর্মীয় সংলাপ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

প্রশিক্ষণ ও সভার সার্বিক তত্বাবধানে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ রেজবিউল কবির।