এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোল! রাজশাহী -১ আসনে

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোল! রাজশাহী -১ আসনে

সনে বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য, সমাজ সেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এমনোনয়ন ফরম উত্তোলন করা হয় বলে নিশ্চিত করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও সাইফুল ইসলাম হিরক।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি এনামুল হক চয়ন, জেলা জিয়া পরিষদের সহসভাপতি সাইফুল ইসলাম, পাকড়ী ইউনিয়ন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি তানজিলুর রহমান শেলি, চর আষাড়িয়াদহ ইউপি বিএনপির সম্পাদক সাইদুর রহমান, বাঁধাইড় ইউপি বিএনপির সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির বকুল, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, তানোর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক শাহ, যুগ্ম আহবায়ক মাহাফিজুর রহমান মাহফুজ, কলমা ইউপি যুবদলের আহবায়ক বাবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানা, কলমা ইউপির সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান, যুবদল নেতা বজলুর রহমান, ফয়সাল, রাকিব, শুভ, শান্ত,, সাব্বির,সহ কয়েশো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এডভোকেট তারেক জানান, দলীয় ভাবে এখনও মনোনয়ন চুড়ান্ত হয়নি। বিগত ১৬ বছর নির্যাতন সহ্য করে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে স্বৈরাচার সরকারের শাসন আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে।

এমনকি জেলেও যেতে হয়েছে। একাধিক মামলার আসামী হয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর ৩১ দফা বাস্তবায়নে পাড়া, মহল্লা, হাট বাজারে গণসংযোগ করেছি। নেতাকর্মীরা যখনই বিপদে পড়েছেন ছুটে গেছি। ৩১ দফার লিফলেট বিতরণে হামলা মামলার শিকার হয়েছি। দলের হাইকমান্ড সবকিছু জানে। আশা করছি মনোনয়নের ব্যাপারে দল আমাকেই চূড়ান্ত করবেন। তবে দলের বাহিরে না দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করি।