কক্সবাজারে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

ুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার’ এই শ্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল বুধবার ১৭ ডিসেম্বর বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম রুহুল আমিন মুকুল।

এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন আজাদ, ক্রীড়া সংগঠক ডিএম রুস্তম, সাবেক জেলা শিক্ষা অফিসার এম. নাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ মজুমদার দেবদূত, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কো-চেয়ারম্যান খোরশেদ আলম, আহ্বায়ক সুবিমল পাল পান্না ও সদস্য সচিব নাছির উদ্দিন।উদ্বোধনের পর বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। এরপরই বিজয় মঞ্চে চলে শিল্পীদের নান্দনিক পরিবেশনা।

৫ দিনের এই উৎসব ঘিরে শহীদ দৌলত ময়দানে বসেছে প্রাণের মেলা। মেলায় স্থান পেয়েছে নারী উদ্যোক্তাদের হাতে বানানো পিঠাপুলিসহ হস্ত ও কুঠির শিল্পের চোখ ধাঁধানো নানা পণ্য। যা ঘিরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।বিজয় উৎসবে প্রতিদিন থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও প্রতিযোগিতা।