তানোরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
তানোরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালী পর্ববর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলাল উদ্দিন, মাদারিপুর আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাফিল চৌধুরী প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড রাজশাহীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অমিয় চন্দ্র বর্মন। সভায় ও র‍্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।