তানোরে রহমান গ্রুপের হিমাগার নির্মানে কৃষি জমি ভরাটের দায়ে ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
তানোরে রহমান গ্রুপের হিমাগার নির্মানে কৃষি জমি ভরাটের দায়ে ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

াজশাহীর তানোরে রহমান গ্রুপের রহমান হিমাগার নির্মাণের জন্য তিন ফসলী জমি ভরাটের দায়ে ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেছেন সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপি এলাকা থেকে ভেকু মেশিনের ব্যাটারী জব্দের ঘটনা ঘটে। এর আগে জমি ভরাটের জন্য রহমান হিমাগার থেকে পঁচা গন্ধ যুক্ত আলু রাস্তার ধারে ফেলা হয়েছে।

তানোর টু চৌবাড়িয়া রাস্তার লবিয়তলা ব্রীজের উত্তর দিকে রাস্তার দিকে রাস্তা সংলগ্ন জমি ভরাটের ঘটনা ঘটে রয়েছে। পঁচা আলু ফেলার কারনে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীসহ ওই এলাকার জনসাধারণ। জমি ভরাটের কারনে রাস্তার ধারে সরকারি তাল গাছ নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, তানোর টু চৌবাড়িয়া রাস্তার লবিয়তলা ব্রীজের উত্তরে রাস্তার পশ্চিম দিকে রহমান গ্রুপের রহমান হিমাগার নির্মাণের জন্য প্রায় ২০ বিঘা জমি ক্রয় করা হয়েছে। সে সব জমি ভরাটের জন্য প্রথমে পঁচা গন্ধ যুক্ত আলু রাস্তার ধারে ফেলা হয়। বৃহস্পতিবার সকাল থেকে কামারগাঁ ইউনিয়ন ইউপি এলাকার পুকুরের মাটি ট্যাক্টরে করে জমি ভরাটের জন্য রাস্তার ধারে মাটি ফেলা হয়।

রাস্তার পশ্চিম ধারে রোপন করা ছিল তালগাছ। ছোট ছোট তালগাছ গুলো নষ্ট করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক অভিযান পরিচালনা করেন। কৃষি জমি ভরাটের সত্যতা পেয়ে ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেন সহকারী কমিশনার ভূমি।

ভেকু মেশিনের মালিক মধু নামের ব্যক্তি ঘটনার কথা শিকার করে জানান, মাটি ভরাট করার জন্য প্রশাসনের অনুমতি নেই নি। একারনে ব্যাটারী জব্দ করেছে। কাজ যখন শুরু হয়েছে, সেটা চলবে। যারাই ব্যাটারী জব্দ করেছেন তারাই কাজের অনুমতি দিবেন বলেও তিনি জানান। এমনকি আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে। কারন তানোরে তাদের তিনটি হিমাগার রয়েছে। এটিও নির্মান হবে।

সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক জানান, কৃষি ফসলী জমি ভরাট করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ব্যাটারী জব্দ করা হয়েছে। মাটি ভরাটের কারনে রাস্তার ধারে সরকারি তাল গাছ নষ্ট করা হয়েছে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান এবিষয়ে জানা ছিল না, শুক্রবার লোক পাঠিয়ে গাছ নষ্টের ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।