নীলফামারীতে আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
নীলফামারীতে আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মী ও সমর্থক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: ইটাখোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া (২৭), পুটিমারী ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মন্নাফ (৩১), সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সমর্থক জাহানুর আলম (৩৬), সৈয়দপুর স্বেচ্ছাসেবকলীগ সদস্য এনামুল হক (৬০), জলঢাকার শিমুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার হোসেন লিটন (৪২), পাঙ্গামটুকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অমিত হসান সাকু (৩৯), বালাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ কাউন্সিলর আনারুল ইসলাম (৫৫)।

নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত দুই দিনে জেলার আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন: সদরের চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আজগর আলী (৬৫), সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. গোলজার হোসেন (৪৬), ডিমলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক এন্তাজুল হক (৬০) ও খগাখড়িবাড়ি ইউনিয়নের সহসভাপতি আলাউদ্দিন ওরফে উদ্দিন (৪৫)।