চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

াঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২দিন ব্যাপী মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫। শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ৯ টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

তিনি তার বক্তব্যে বলেন, মাদক ব্যবহারকারীরা তাদের পরিবার পরিজনদের সাথে অত্যাচার করে। তারা মাদকের টাকার জন্য খারাপ আচরণ করে। এরা পরিবারের শত্র। যারা মাদকাসক্ত ও এর সাথে জড়িত তারা সমাজের শত্রু। খেলোয়াড়রা কখনো খারাপ কাজে পা বাড়ায় না। অনলাইন গেমস অনেকই আসক্ত হয়ে পড়ছে।

জেলা প্রশাসন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলার আয়োজনে ৪ টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। দলগুলো হলো:- জেলা অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ও মর্নিং ব্যাচ।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার হাসান আল জায়েদ রিফাই।

বক্তব্য রাখেন এনডিসি আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল কবির,ক্রীড়া সংগঠক ও গুয়াখোলা ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ফয়সাল গাজী বাহার।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাজমুল শাহাদাত ফাহিম, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শেখ মঞ্জুল কাদের সোহেল, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম সহ ক্রিকেটাররা।