তানোর পৌর সদরে এক রাতে দুই কৃষকের খড়ের পালায় আগুন! আতঙ্ক

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
তানোর পৌর সদরে এক রাতে দুই কৃষকের খড়ের পালায় আগুন! আতঙ্ক

াজশাহীর তানোর পৌর সদরের সিন্দুকাই গ্রামে একরাতে দুই কৃষকের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমে তাবি ও পরে মোস্তফা নামের কৃষকের খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে বুধবার দিবাগ রাতে পৌর সদর ধানতৈড় ও চাপড়া গ্রামের দুই কৃষকের খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরপর দুই রাতে চার কৃষকের খড়ের পালায় আগুন দেয়ার ঘটনায় কৃষকদের মাঝে ব্যাপক আতঙ ছড়িয়ে পড়েছে। খড়ের পালায় আগুনের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে অন্য কৃষকরা। কারন খড়ের বাজার মূল্য চড়া। একারনে পরিকল্পিত ভাবে খড়ের পালায় একের পর এক আগুন দেয়া হচ্ছে বলে মনে করেন কৃষকরা। ফলে পাড়া মহল্লায় রাতে পুলিশ টহল জোরদারের দাবি তুলেছেন কৃষকরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৌর সদর সিন্দুকাই গ্রামের কৃষক তাবির খড়ের পালায় প্রথমে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা দেখে কৃষক তাবিসহ প্রতিবেশী ও গ্রামের লোকজন পানি ছিটিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই খড়ের পালা পুড়ে যায়।

এরপরেই ওই গ্রামের মোস্তফা নামের আরেক কৃষকের খড়ের পালায় আগুন দেয়া হয়। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও গ্রামবাসী নিয়ন্ত্রণ করেন। কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত কৃষক সহ গ্রামবাসী জানায়, এসব পরিকল্পিত ঘটনা। তাবির খড়ের পালার আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতে মোস্তফার খড়ের পালায় আগুন দেয়া হচ্ছে। আগুনের ঘটনায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। শীতের রাত গ্রামের লোকজন একটু আগেই ঘুমিয়ে যায়। কারন ফজরের আজানের পরপরেই ঘুম থেকে উঠে কাজে নেমে পড়ে। এসুযোগে আগুন দেয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও খড় শুধু জালানী হিসেবে ব্যবহার করা যাবে। গো খাদ্য হিসেবে কোন ভাবেই ব্যবহার হবে না। কৃষক তাবির ৭ বিঘা জমির খড়ের পালা ছিল। আর মোস্তফার সাড়ে তিন বিঘা থেকে চার বিঘা জমির খড়ের পালা ছিল। দুই কৃষকের প্রায় ৭৫ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হবে বলে ধারনা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান জানান, আগুন দেয়ার ঘটনায় কেউ অভিযোগ করছে না। কারা আগুন দিচ্ছে সে ব্যাপারেও কিছুই জানতে পারছেনা ক্ষতিগ্রস্ত কৃষকরা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।