পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

ওগাঁর পোরশায় মশিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম(৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিশা খরপা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ সদরের একটি নাশকতা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।