ফুলবাড়ীতে প্রাক-বড়দিন উদ্যাপনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন

ফুলবাড়ী প্রতিনিধি (দিনাজপুর)  ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ২:০২ অপরাহ্ণ
ফুলবাড়ীতে প্রাক-বড়দিন উদ্যাপনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন

িনাজপুরের ফুলবাড়ী বেসিক সংস্থার কার্যালয়ে প্রাক-বড়দিন উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রাক-বড়দিন আনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জহন টুডু।

আজ শুক্রবার সকাল-১১টায় বেসিক সংস্থার আফিস কার্যালয়ের সভাকক্ষে প্রাক-বড়দিন উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান আতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তবো রাখেন খ্রিষ্টান এসোসিয়েশন ফুলবাড়ী শাখার সভাপতি মিঃ সলোমন মারন্ডী।

বিশেষ আতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তবো রাখেন খ্রিষ্টান এসোসিয়েশন ফুলবাড়ী শাখার সাধারন সম্পাদক মিঃ সোম কিস্কু, আদিবাসী সমাজ উন্নয়ন ফুলবাড়ী সমিতির সাবেক সভাপতি মিঃ রামাই সরেন, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ফুলবাড়ী শাখার সাবেক সভাপতি কমল কিস্কু, রিন্টু সরেন, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সংবাদিক মোঃ আফজাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাক থেকে আসা আদিবাসী পরিবারের সদস্য গন ও ছাত্র, ছাত্রী । আলোচনা সভা শেষে সকলের মাঝে বড়দিন উদ্যাপন উপলক্ষে পুরুস্কার বিতরন করেন। আয়োজনে ছিলেন খ্রিষ্ঠান এসোসিয়েশন ফুলবাড়ী । সহযোগিতায় ছিলেন বেসিক সংস্থা ফুলবাড়ী।