মাগুরায় নাশকতার ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার পুলিশের ব্রিফিং

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
মাগুরায় নাশকতার ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার পুলিশের ব্রিফিং

াগুরায় গত ৬ ডিসেম্বর গভীর রাতে উপজেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় মাগুরা পুলিশ ৩ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) ও শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকার শাহিন হাসানের ছেলে হাসিবুল হাসান (২০) ।

শুক্রবার বিকালে জেলা পুলিশ কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম ( ক্রাইম এন্ড অবস) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, গত ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। ঘটনায় সরকারি এ দুই অফিসে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়।

এ ঘটনায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সক্রীয় তত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের আন্তরিক ভুমিকায় ডিবি পুলিশ, পুলিশের একাধিক টিম শুক্রবার রাতভর শহরের বিভিন্ন এরাকায় অভিযান চালায় ।

এ অভিযানে আওতায় শুক্রবার ভোরে নিজনান্দরয়ালী গ্রাম থেকে রবিন ও রায়হানকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোত্তিতে শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকা থেকে হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, নাশকতার উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার কারা মদত দাতা, তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, তাদের দেয়া তথ্য মতে শহরের গুরুত্বপূর্ণ অফিস আদালতে হামলা করার মূল উদ্দেশ্যই ছিল পরিকল্পনাকারীদের। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।