মাগুরার শালিখায় ৪০ বস্তা  সার জব্দ  করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
মাগুরার শালিখায় ৪০ বস্তা  সার জব্দ  করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন

৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার থেকে  ৪০ বস্তা চোরাই পথে যাওয়া ডিএপি সার ও ১১ কার্টুন রোটন গোল্ড ঔষধ জব্দ করেছে শালিখা থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিস। সার বহনকারী  গাড়িটি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা থেকে চোরাই পথে মাগুরা জেলার গাংনালিয়া বাজারে যাচ্ছিল ৷

এসময় আড়পাড়া বাজারে গাড়ীটি পৌছালে সারের গাড়িটি এলাকাবাসীর  নজরে পড়ে৷   উপজেলা নির্বাহী অফিসারকে  সারের বিষয়টি অবহিত করলে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন শালিখা থানা পুলিশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেনকে সরেজমিনে পাঠিয়ে সার বোঝায় গাড়ীটি জব্দ করেন৷