শাহবাগের এনসিপির কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ
শাহবাগের এনসিপির কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটরে বিক্ষোভ

ুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে শাহবাগে যে অবস্থান কর্মসূচি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে, তিনি জুমার পর যেকোনো কর্মসূচির ক্ষেত্রে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একইসাথে এদিন বিকেলে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম লেখেন, আজ জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাংচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যে কোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

তিনি বলেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।

নাহিদ ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।