সরাসরি যুব এশিয়া কাপ: বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল

ক্রীড়া ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
সরাসরি যুব এশিয়া কাপ: বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল

নূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপে শুক্রবার গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে এসেছে জুনিয়র টিম টাইগার্স। ম্যাচের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুবাই সেভেনস স্টেডিয়ামে চলা খেলার সবকিছু।

যুব আসরটির সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv

বিলম্বিত টস
ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের টস। ফলে সকাল ১১টায় ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।