হাদীর হত্যার ঘটনায় সৈয়দপুরে বিক্ষোভ মিছিল

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
হাদীর হত্যার ঘটনায় সৈয়দপুরে বিক্ষোভ মিছিল

নকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে সৈয়দপুরে সর্বদলীয় নেতা কর্মী সহ মুসল্লীরা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এদিন নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বরে জড়ো হতে থাকে বিএনপি, জামায়াত ইসলামি, ইনকিলাব মঞ্চের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লী। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিক্ষোভকারীরা ‘ হাদী হত্যার বিচার চাই’, হাদীর রক্ত বৃথা যেতে দেবো না’, আমরা সবাই হবো, বীরের মত মরবো’ এমন নানা শ্লোগান দেয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ইনকিলাব মঞ্চের স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে বিক্ষোভ বের করে। রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ নেতা কর্মী ও সমর্থকরা শহরের জিআরপি মোড়ে শহীদ স্মৃতি অম্লান চত্বরে জড়ো হয়।

এসময় তারা হাদী হত্যার বিচার ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা ‘হাদী হত্যার বিচার চাই’, ‘খুনীদের আশ্রয়দাতাদের বিচার চাই’, ‘ইনকিলাব মঞ্চের রক্ত বৃথা যেতে দিব না’, ‘ভারতীয় দালালরা হুশিয়ার সাবধান’ এমন বিভিন্ন শ্লোগান দেয়।