ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

য়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতাররা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন(৪৬)।র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।