তানোরে সেই শিশু সাজিদের পরিবারের পাশে জামায়াত

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
তানোরে সেই শিশু সাজিদের পরিবারের পাশে জামায়াত

াজশাহীর তানোরে ব্যক্তি মালিকানা ধীন সেচ পাম্পের অবৈধ পরিত্যক্ত বোরিং এর কুপে পড়ে নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে দোয়া করেন।

রোববার সকালে জামায়াতের এমপি প্রার্থীসহ নেতারা সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অনুদানের অর্থ তুলে দেন। অনুদানের টাকা হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাজিদের বাবা রাকিব হোসেন এবং মা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড ওবায়দুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসের, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি কাজী মিজানুর রহমান, মুন্ডুমালা পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, পাচন্দর ইউনিয়ন ইউপি জামায়াতের আমীর জুয়েল রানা, সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থকসহ ও গ্রামের বিপুর সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : গত বুধবার ১০ই ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মায়ের সাথে হাটতে গিয়ে উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল পূর্বপাড়া গ্রামের ব্যক্তি মালিকানা সেচ পাম্পের পরিত্যক্ত বোরিং এর গর্তে পড়ে যায় শিশু সাজিদ । ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী ও ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে ৫২ ফিট মাটির নিচ থেকে বৃহস্পতিবার রাতে সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশু সাজিদের উদ্ধার ও মৃত্যুর ঘটনায় দেশ বিদেশে ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি করে। এঘটনায় রাস্ট্রকে ৫ কোটি টাকা ক্ষতিপূরন চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়। নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।