অপারেশন ডেভিল হান্ট/পোরশায় আওয়ামী লীগ নেতা ইসাউল আটক

পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
অপারেশন ডেভিল হান্ট/পোরশায় আওয়ামী লীগ নেতা ইসাউল আটক

ওগাঁর পোরশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা ইসাউল হককে আটক করেছে পোরশা থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ।

ইসাউল হক উপজেলার নিতপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, তার বিরুদ্ধে থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গতকাল সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।