ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত

ুদানের দক্ষিণ দারফুরের মালহার শহরের আল-হারা মার্কেটে এক ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিলের বরাতে জানা গেছে, এই মার্কেটটি বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত। হামলার পর প্রচণ্ড আগুনে বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এই হামলা চালানোর দায়িত্ব কার, তা এখনও স্পষ্ট হয়নি।

এদিকে, সুদানের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই বেসামরিক এলাকায় এই হামলার ঘটনা ঘটল।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। এ পর্যন্ত এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। চলমান সংঘাতের ফলে দেশটিতে দুর্ভিক্ষ পরিস্থিতিও মারাত্মক আকার ধারণ করেছে।

সূত্র: দ্য নিউ আরব