নন্দীগ্রামে অপারেশন ডেভিল হান্টে দুই যুবলীগ নেতা গ্রেফতার

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:০৪ পূর্বাহ্ণ
নন্দীগ্রামে অপারেশন ডেভিল হান্টে দুই যুবলীগ নেতা গ্রেফতার

গুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের আওতায় আত্মগোপনে থাকা নন্দীগ্রাম সদর ও ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই দুলাল (৬০) ও নন্দীগ্রাম সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী দিলীপ চন্দ্র মহন্ত (৫৫)। গত বোবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। থানা পুলিশ জানায়, গত রোবিবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চাকলাম গ্রামের মৃত তাহেরউদ্দিন প্রামানিকের ছেলে আব্দুল হাই দুলালকে গ্রেফতার করা হয়।

অপরদিকে উপজেলার শিমলা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ক্ষুদ্র শিমলা গ্রামের মৃত নিপেন চন্দ্র মহন্তের ছেলে শ্রী দিলীপ চন্দ্র মহন্তকে গ্রেফতার করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন পলাতক ছিল। গতকাল সোমবার সকলে নন্দীগ্রাম থানা থেকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।