নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ
নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী দাস, সিনিয়র মৎস কর্মকর্তা আন্না রানী দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারোওয়ার জাহান, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, সমবায় কর্মকর্তা ঝরণা রানী দেবনাথ, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, এছাড়াও বক্তব্য রাখেন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল,উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোখলেছার রহমান প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬