নন্দীগ্রামে জামায়াত ছেরে বিএনপিতে যোগ দিলেন ২০ জনের অধিক নেতাকর্মীর

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে জামায়াত ছেরে বিএনপিতে যোগ দিলেন ২০ জনের অধিক নেতাকর্মীর

গুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর ২০ জনের অধিক নেতাকর্মী সোমবার (ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

নন্দীগ্রাম পৌরসভার ঢাকইর গ্রামে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, বিএনপি সবসময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। আজ যারা জামায়াত থেকে বেরিয়ে এসে বিএনপির জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারেক রহমানের সঠিক ও দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী মোশারফ হোসেনের জনপ্রিয়তা আমাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েতর হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।