নীলফামারীতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন পিতাপুত্র সহ ১৫ জন

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ
নীলফামারীতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন পিতাপুত্র সহ ১৫ জন

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসন থেকে এখন পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পিতা-পুত্রও রয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায় , বিএনপি এখনো নীলফামারী-১ ও ৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা না করায় এসব আসনে দলটির কেউ মনোনয়নপত্র নেননি। জামায়াত তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও নীলফামারী-৪ আসনে নেয়নি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২ ও ৩ আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

সংগৃহীত মনোনয়নপত্রের মধ্যে জামায়াতের ৩টি, বিএনপির ২টি, ইসলামী আন্দোলনের ৪টি, জমিয়তে উলামায়ে ইসলামের ১টি এবং স্বতন্ত্র ৫টি।

বিএনপির প্রার্থীরা হলেন নীলফামারী-২ আসনে আবুল হাসনাত মো. সাইফুল্লাহ ও নীলফামারী-৪ আসনে আব্দুল গফুর সরকার। জামায়াতের প্রার্থীরা নীলফামারী-১ এ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ এ আল ফারুক আব্দুল লতিফ ও নীলফামারী-৩ এ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। ইসলামী আন্দোলনের প্রার্থীরা চারটি আসনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীলফামারী-৪ আসন থেকে সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম ও তার ছেলে ইরফান আলম মনোনয়নপত্র নেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েছেন রিয়াদ আরফান সরকার রানা, এসএম মামুনুর রশিদ ও মো. শাহরিয়ার ফেরদৌস।

জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকার জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী