পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে নিরব হোসেন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যৃ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায়। নিরব হোসেন মাঝগ্রাম এলাকার মাসুমবিল্লাহ এর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায, প্রতিদিনের ন্যায় নিরহ হোসেন বাড়ির পাশের এলাকার অন্য শিশুদের সাথে খেলা করছিল। খেলার এক সময়ে সে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। খেলাধুলা শেষে সবাই বাড়ি ফিরলেও নিরব বাড়ি ফিরে না যাওয়া তার বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে পুকুরে পানিতে ভাসতে দেখতে পায়। তাৎক্ষনিক নিরব হোসেনকে পুকুর হতে তুলে বোদা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুকুরের পানিতে পড়ে শিশু মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে বোদা থানার অফিসার ইনচার্জ সেলিম মালেক জানিয়েছেন।