বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি’র প্রার্থী সাবেক এমপি মোশারফের মনোনয়ন পত্র সংগ্রহ

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:১০ পূর্বাহ্ণ
বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি’র প্রার্থী সাবেক এমপি মোশারফের মনোনয়ন পত্র সংগ্রহ

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।