ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জে এ পযন্ত ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জে এ পযন্ত ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯-গাইবান্ধা-১সুন্দরগঞ্জ আসনে অংশ নিতে আজ ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করার তথ্য পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানাগেছে,২৪ ডিসেম্বর পর্যন্ত সংসদ সদস্য পদে ৫ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এদের মধ্যে ১। মোছাঃ ছালমা আক্তার-স্বতন্ত্র, ২। মোঃ মাজেদুর রহমান(জামায়াতে ইসলামী)৩। মোঃ আরফিন আজিজ সরদার(সিণ্টু)-স্বতন্ত্র ৪। আব্দুল মান্নান-জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) ৫। ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারি- জাতীয়পাটী(এ)ও মহাসচীব জাতীয় পাটী কেন্দ্রীয় কমিটি-র পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন দলীও নেতা-কর্মিগন।