নওগাঁয় ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
নওগাঁয় ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

ওগাঁর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন যাত্রীও গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ওই সড়কে একটি ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন।

স্থানীয়রা জানান , দুর্ঘটনার সময় অটোরিকশায় কয়েকজন যাত্রী ছিলেন। চালক নিহত হওয়ার পাশাপাশি যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।