নওগাঁর ব্যস্ততম বালুডাঙ্গা বাসট্যাণ্ড অবশেষে যানজট মুক্ত

নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
নওগাঁর ব্যস্ততম বালুডাঙ্গা বাসট্যাণ্ড অবশেষে যানজট মুক্ত

ওগাঁর শহরের পশ্চিম দিকে অবস্থিত বালুডাঙ্গা বাসট্যাণ্ড অবশেষে যানজট মুক্ত হলো। এটি ধরে রাখতে সকল যানবাহন ব্যবস্থায় নিরাপদ পরিবেশ তৈরি করতে সচেতনতা বৃদ্ধি এবং চলমান ট্রাফিক ব্যবস্থাপনা আইন মেনে সড়কে মানুষের নিরাপদ পথ চলাচলের সুষ্ঠু পরিবেশ সুগম করতে সচেতনতা বৃদ্ধির উপর গুরুতারোপ করা জরুরি প্রয়োজন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় নিজে নেমে দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

এর আগে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে গতকাল মঙ্গলবার থেকে নওগাঁর ব্যস্ততম বালুডাঙ্গা বাসট্যাণ্ড সড়কসহ।আশপাশের সড়কে যানজট মুক্ত করতে কাজ শুরু করা হয়।

এই ব্যস্ত এলাকার সড়কের ওপর পূর্বের দাঁড়িয়ে থাকা বাসগুলো এবং ট্রাকগুলো আর অদ্যকার পরিচ্ছন্ন সড়কের চিত্রের পার্থক্য খুঁজে পাওয়া সত্যিই আনন্দে বিষয় ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর উদ্যোগে এবং নির্দেশনায় জেলা ট্রাফিক পুলিশ নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বরুনকান্দি পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন গুলো ইতিমধ্যে অপসারণ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, যানজট নিরসনের জন্য সকল যানবাহনের চালক, হেলপার, সড়কের পাশের দোকানদারসহ পথ চলাচলকারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তাহলে সড়কগুলোতে যানজটমুক্ত নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। কেবলমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সহসাই সম্ভব না। সকলের সদিচ্ছার কারণেই এটি বাস্তবায়ন সহজতর হবে।

তিনি আরো বলেন, নওগাঁ শহরের যানজট নিরষনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা করুন। আপনার সহযোগিতা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।