বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজের মনোনয়ন পত্র সংগ্রহ

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজের মনোনয়ন পত্র সংগ্রহ

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আরা’র নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, সেক্রেটারী গোলাম রাব্বানী, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সাবেক নায়েবে আমীর ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি শেখ সাদী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।