মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

াগুরায় ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানের অংশ হিসাবে ২৪ ডিসেম্বর গভীর রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি), মাগুরা কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেন (৪৮)-কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ জামির হোসেনের পিতা মুসলিম সরদার, মাতা রোকেয়া বেগম। তার বাড়ি মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(সিসিআইসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি বাসায় অবস্থান করছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইবার সংশ্লিষ্ট একাধিক অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রেফতারের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, একজন শীর্ষ রাজনৈতিক নেতার গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে মাগুরা জেলা জুড়ে ব্যাপক আলোচনা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধ প্রমাণিত হলে যে কেউই আইনের আওতায় আসবে