মাগুরায় বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
মাগুরায় বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

াগুরায় বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুঁষ্ঠি হয়। বুধবার ২৪ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় মাগুরায় সুষ্ঠুভাবে দিনটি পালনের প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দিবসটি যথাযথভাবে পালিত হবে সে আশাবাদ ব্যক্ত করে দেশে নৈরাজ্য সৃষ্টির দেশী বিদেশী চক্রান্ত রয়েছে, সকল চাক্রান্ত প্রতিহত করে কাজ করে যাওয়ার জন্য সকলকে আহবান জানান।তিনি কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার সুযোগ দেয়া হবেনা বলে উল্লেখ করেন।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা ব্যাপিস্ট চার্চের সম্পাদক নয়ন দাস,হিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওযাল, উপ পরিচালক আঞ্চলিক পাশপোট কামাল হোসেন খোন্দকার, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার,আনসারও ভিডিপি অ্যাডজুটেন্ট নাসিম শেখ, বিভিন্ন চার্চের দায়িত্বে নিয়েজিত কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। সভায় জেলার ১৮ টিকে চার্চের প্রতিনিধি উপস্থিত ছিলেন।