মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন ২ আসনে নিতাই রায় চৌধুরী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন ২ আসনে নিতাই রায় চৌধুরী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন

াগুরা -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান এবং মাগুরা ২ আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।

মনোনয়নের খবর মাগুরা জেলায় ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

দলীয় নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদেরকে দল মনোনয়ন দিয়েছে। আলহাজ্ব মনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-১ আসনে বিএনপি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে পারবে। অপরদিকে মাগুরা ২ আসনে নিতাই রায় চৌধুরীর বিগত রাজনৈতিক কর্মকান্ড তাকে বিজয়ের জন্য সহায়ক হবে। যদিও দলের কতিপয় স্থানীয় নেতা সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হোক কামালকে নিয়ে এলাকায় বিভিন্ন শোডাউন করে দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। কিন্তু চুড়ান্ত মনোনয়ন নিতাই রায় চৌধূরী পাওয়ায় ধানের শীষ প্রতিক নিয়ে তিনি মাগুরা ২ আসন আগামীর দেশ নায়ক তারেক জিয়াকে উপহার দিবেন এমন কথাই জানালেন এলাকার রাজনৈতিক বোদ্ধারা।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মনোয়ার হোসেন খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।